6>স্বামী বিবেকানন্দ-অদ্বৈতবাদ।
6>স্বামী বিবেকানন্দ-অদ্বৈতবাদ। স্বামীজী প্রচার করেছেন "অদ্বৈতবাদ একমাত্র ধর্ম"। "বিজ্ঞান ধীরে ধীরে যত অগ্রসর হচ্ছে, ততই তা প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা ভূত-প্রেতের হাত থেকে নিজের হাতে নিচ্ছে। যেহেতু ধর্মরাজ্যে অদ্বৈতবাদ এই কাজ করেছে, সেহেতু অদ্বৈতবাদীই সর্বাপেক্ষা বৈজ্ঞানিক ধর্ম। এই বিশ্বব্রহ্মাণ্ড বাইরের কোনও ঈশ্বরের দ্বারা সৃষ্ট হয়নি, জগতের বহির্দেশে অবস্থিত কোনও দ্বৈত্ব তা সৃষ্টি করেনি, আপনা-আপনি সৃষ্ট হচ্ছে, আপনা-আপনি এর প্রকাশ হচ্ছে, আপনা-আপনিই এর প্রলয় হচ্ছে, এটি এক অনন্ত সত্তা-ব্রহ্ম। 'তত্ত্বমসি শ্বেতকেতো'-হে শ্বেতকেতো, তুমি সেই। এরূপে তোমরা দেখছ, অন্য কোনও মতবাদ নয়, অদ্বৈতবাদই একমাত্র বৈজ্ঞানিক ধর্ম।” স্বামীজী নিজের চোখে শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখেছিলেন এই বিশুদ্ধ অদ্বৈতভাব। তিনি নিজেও এটি অনুভব করেছেন। অদ্বৈত আশ্রমে শ্রীরামকৃষ্ণের অদ্বৈতভাবই একমাত্র প্রকাশিত হবে। তাঁর অদ্বৈতভাব জীবনে রূপায়িত হবে, প্রচারিত হবে, তার ব্যাবহারিক প্রয়োগ হবে, যা জগতে সর্বত্র ছড়িয়ে পড়বে। অদ্বৈত আশ্রম ছিল স্বা...